Apan Desh | আপন দেশ

লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

জয়ী প্রবাসীর নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। তিনি আমিরাতের আল আইন শহরে বসবাস করেন। প্রায় ২১ বছর ধরে তিনি দেশটিতে ব্যবসার সঙ্গে যুক্ত।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, টিকিটে তিনি পুরস্কার জিতেছেন, সেটি তিনি আরও ৯ বন্ধুর সঙ্গে যৌথভাবে কিনেছিলেন।

আরও পড়ুন <<>> কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি ডলি বেগম

আলাউদ্দিন জানান, গত ছয় বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। পুরস্কার জয়ের পর তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, অনেক বছর চেষ্টা করেছি। কখনো ভাবিনি এমনটা হবে। লটারির অর্থ দিয়ে কী করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়