ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এ বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে ২৫ দিরহাম। যা আড়াই কেজি চালের সমপরিমাণ খাদ্য। দেশটিতে ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।
প্রবাসীরা চাইলে ২৫ দিরহামের সমপরিমাণ অর্থ বাংলাদেশেও দিতে পারবেন। তবে সেক্ষেত্রেও আমিরাতে ঈদুল ফিতরের নামাজের আগেই ফিতরা পরিশোধ করা বাধ্যতামূলক।
এ বিষয়ে দুবাইয়ের আল জারওয়ানি মসজিদের পেশ ইমাম হাফেজ নুর হোছাইন বলেন, যদি বাংলাদেশের ঈদের সময় ফিতরা দেয়া হয়, তাহলে তা ফিতরা হিসেবে গণ্য হবে না। সেক্ষেত্রে সেটি সদকা হিসেবে বিবেচিত হবে।
আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, যাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৫ দিরহাম নগদ অথবা আড়াই কেজি চালের সমপরিমাণ খাদ্য।
আরও পড়ুন <<>> মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
দেশটিতে বসবাসরত সব মুসলিমের ওপর এ ফিতরা ফরজ। পুরুষ, নারী, যুবক ও বৃদ্ধ—যারা আর্থিকভাবে বা খাদ্যের মাধ্যমে ফিতরা দেয়ার সক্ষমতা রাখেন, তাদের সবাইকে এটি আদায় করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































