Apan Desh | আপন দেশ

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাই, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪০, ১৬ মার্চ ২০২৬

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাই, আটক ২

ছবি: আপন দেশ

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের চেষ্টা করা দুই ভুয়া সদস্যকে স্থানীয় জনতা আটক করেছে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় তাদের আরও চার সহযোগী পালিয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) ঘটনা ঘটে দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায়।

আটক দুইজন হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ওই এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন <<>> নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ঘটনার সময় তিনি চুয়াডাঙ্গায় একটি সভায় ছিলেন। খবর পাওয়ার পর পুলিশ একটি টিম পাঠিয়ে আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের