Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশির কারাদণ্ড

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশির কারাদণ্ড

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৩০ জন বিদেশি নাগরিকের বিচার সম্পন্ন হয়েছে। আদালত দোষ স্বীকারের ভিত্তিতে ৪ জন বাংলাদেশি ও ২২ জন ইন্দোনেশিয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাইদাতুল আথিরাহ আজমান এ রায় ঘোষণা করেন।

আদালত বাংলাদেশের ৪ নাগরিকসহ মোট ৮ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করেন। তাদের প্রত্যেককে ৪ মাসের কারাদণ্ড এবং এক বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়েছে। অপর ১৮ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ইমিগ্রেশন আইনের ১৫(১)(সি) ধারায় ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বাকি ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাদের বিচার আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন <<>> অনলাইনে পণ্য বিক্রিতে লাগবে লাইসেন্স

উল্লেখ্য, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের সুঙ্গাই পায়ুং এলাকার একটি পাম অয়েল বাগানে সাঁড়াশি অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এ ৩০ জনকে আটক করে। অভিযুক্তদের বয়স ১৮-৫৫ বছরের মধ্যে।

বিচার চলাকালীন ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর দারউইস আগনিয়া হালিম আজিজি প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ