ফাইল ছবি
মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসময় প্রায় ১ লাখ ৭৯ হাজার নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ এক বছরে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।
আরও পড়ুন<<>> খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার
ইউএনএইচসিআর জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সহিংসতা শুরু হওয়ার পর বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখের বেশি রোহিঙ্গা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































