Apan Desh | আপন দেশ

সরকারকে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা আশিক চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫০, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ২২:৫০, ১৬ মার্চ ২০২৬

সরকারকে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা আশিক চৌধুরীর

আশিক চৌধুরী। ফাইল ছবি

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১৮০ দিনের একটি যৌথ কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (১৬ মার্চ) বিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে রোডম্যাপটি তৈরি করা হয়েছে। পরিকল্পনায় মোট ২৫টি উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

কর্মপরিকল্পনায় বন্দর আধুনিকায়ন, চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়ন, শিল্পপার্কে প্লট সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের মতো উদ্যোগ রয়েছে।

আরও পড়ুন<<>> টার্মিনালে যাত্রীদের চাপ, বাস কম থাকায় ভোগান্তি

এছাড়া বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে একীভূত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্ম চালু এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন প্রণোদনা কর্মসূচি নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের