Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪১, ১৬ মার্চ ২০২৬

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী ১১ মাসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রায় ২৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে বিপুল অঙ্কের এ অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে।

ঘটনাটি নিয়ে অনুসন্ধান শুরু করলে চাঞ্চল্যকর তথ্য পায় বিএফআইইউ। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তী অনুসন্ধানে এসব অ্যাকাউন্টে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন<<>> সরকারকে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা আশিক চৌধুরীর

এদিকে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার খবর প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোতাল্লেস হোসেন। অবশেষে সোমবার তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিআইডি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের