নাগরিকদের ১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিবৃতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন এবং ইসরায়েলের নাম উল্লেখ করা হয়েছে।
নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আপাতত এসব দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। বর্তমানে এ ১২টি দেশে যেসব মার্কিন নাগরিক আছেন, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এয়ারলাইন্সের কার্যক্রমের ওপর নজর, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন মিশনগুলোর সঙ্গে যোগাযোগ এবং যেকোনো আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেয়া হয়েছে।
০৭:১৫ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার