Apan Desh | আপন দেশ

ট্রাম্পের হুমকির পর ইরানের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৪, ৭ মার্চ ২০২৬

আপডেট: ২১:২৩, ৭ মার্চ ২০২৬

ট্রাম্পের হুমকির পর ইরানের নতুন পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা।

শনিবার (০৭ মার্চ) ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।

ট্রাম্পের এ বক্তব্যের পর সিএনএনকে ইরানের কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তার এবং সরাসরি হত্যার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো পর্যালোচনা করবে। যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় নেই, সেগুলোও অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে।

আরও পড়ুন <<>> ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরায়েলের পালটা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ অন্যান্য স্থানে হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ