Apan Desh | আপন দেশ

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২১, ৩ মার্চ ২০২৬

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে মঙ্গলবার (০৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া হামলায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এর আগে রোববার (০১ মার্চ) একদিনে অন্তত ৫৭ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল রেড ক্রিসেন্ট।

ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে শনিবারের হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটি। শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের যৌথ হামলা চালায়। ওই হামলায় খামেনি নিহত হন।

আরও পড়ুন <<>> চলমান সংঘাতের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান

এরপর থেকেই ইরান ও তার মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর অংশ হিসেবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সর্বশেষ ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা এলাকায় থাকা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়