Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪০, ৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি ৬৬০ আলেমের।

শুক্রবার (৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিযেছে পার্স টুডে।

প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম যৌথ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।

ধর্মীয় নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্বে পরিণত হয়েছে।

আরও পড়ুন : ‘ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে’

তাদের মতে, এই হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ