ছবি সংগৃহীত
পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাংকারে ইরানি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে পারস্য উপসাগরের উত্তরে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের হামলায় ট্যাংকারটি আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে এতে আগুন লাগছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>> উ. কোরিয়ার সঙ্গে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
এর আগে আইআরজিসি বলেছিল, হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তেল ও গ্যাস রফতানির জন্য কার্যত এটি বন্ধ করে দেয়া হয়েছে। গত মঙ্গলবার (০৩ মার্চ) ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল যে সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সে পথ দিয়ে ট্যাংকার চলাচলে নিরাপত্তা দিতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন করে ট্যাংকারগুলোকে বহর করে নেয়ার প্রস্তুতি তার আছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































