Apan Desh | আপন দেশ

‘যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি ঠিক করবে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৮, ১০ মার্চ ২০২৬

‘যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি ঠিক করবে ইরান’

ছবি : সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের খবর অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকে, তাহলে তেহরান এই অঞ্চল থেকে ‘এক লিটার তেল’ রপ্তানি করতে দেবে না।

হরমুজ প্রণালী নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেলের দাম ওঠানামা করেছে, যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। 

এদিকে ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আভাস দিলেও ইরানকে একটি বড় ধরনের হামলার হুমকি দিয়ে রেখেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা অব্যাহত রাখলে আরও ভয়াবহ আক্রমণ চালানো হবে। 

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর মঙ্গলবার(০৯ মার্চ) সকালে এশীয় বাজারে জ্বালানি তেলের দাম অনেকটা কমেছে। 

আরও পড়ুন : ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক বাজারে ‘ব্রেন্ট ক্রুড অয়েল’-এর (অপরিশোধিত তেল) দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়