ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে।’
সোমবার (০৯ মার্চ) ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, এই সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমার তাই মনে হয়। দেখুন, নেতৃত্বসহ তাদের যা ছিল সবই শেষ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আসলে তাদের নেতৃত্বের দুইটি স্তর আছে, বাস্তবে এর চেয়েও বেশি। কিন্তু অন্তত দুই স্তরের নেতৃত্ব আর নেই।’
আরও পড়ুন : বঙ্গভবনের সামনে ট্রাকের চাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































