Apan Desh | আপন দেশ

শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৭, ৪ মার্চ ২০২৬

শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: আপন দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (০৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সূত্র বল‌ছে, প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদের স‌ঙ্গে বৈঠকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের স‌ঙ্গেও বৈঠকে বসবেন। পরে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন।

সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি। সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর।

আরও পড়ুন<<>>মেট্রোরেল-ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা, জানালেন মন্ত্রী

ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে পল কাপুর মঙ্গলবার (০৩ মার্চ) রাতে ঢাকায় আসেন। গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রসঙ্গগুলো আলোচনায় আসবে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা–বাণিজ্য, প্রতিরক্ষা, ভিসার মতো বিষয়গুলোয় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। মূলত গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি মেনে চলার বার্তা থাকবে নতুন সরকারের প্রতি। আর এ কারণে চুক্তির আগে এ বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদা বৈঠকও করেছে মার্কিন বাণিজ্য দফতর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়