Apan Desh | আপন দেশ

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১০, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৫:১০, ৪ মার্চ ২০২৬

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা রাশিয়ার

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে।’

মঙ্গলবার (০৩ মার্চ) সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সের্গেই ল্যাভরভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে নেমেছে বলে দাবি করছে।’ 

ল্যাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক ফল হতে পারে, আমেরিকানরা ইরানের যে পারমাণবিক বোমা অর্জনের বিষয়টি এড়াতে চায়, নিজেদের নিরাপত্তার জন্য ইরান তা অর্জন করবে।
 
তিনি বলেন, ‘কারণ আমেরিকা তাদের ওপর আক্রমণ করে না যাদের কাছে ইতোমধ্যেই পারমাণবিক বোমা আছে।’ 

ল্যাভরভ আশঙ্কা প্রকাশ করে জানান, সাম্প্রতিক দিনের অভিজ্ঞতার কারণে আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় যোগ দিতে পারে এবং পারমাণবিক বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করবে।

আরও পড়ুন : ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে

সের্গেই ল্যাভরভ আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নামে শুরু হওয়া যুদ্ধের আপাত মহৎ লক্ষ্য উল্টো ফলাফল দিতে পারে এবং নতুন সমস্যা সৃষ্টি করতে পারে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়