Apan Desh | আপন দেশ

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০২, ৩ মার্চ ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন। মঙ্গলবার (০৩ মার্চ) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি বাংলাদেশে তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলেও কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার এটি প্রথম সফর। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার (০৪ মার্চ) থেকে তিনি ব্যস্ত সময় কাটাবেন। খসড়া সূচি অনুযায়ী, বুধবার সকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক দিয়ে তার দিন শুরু হবে। তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

আরও পড়ুন <<>> রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (০৫ মার্চ) তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। সফর শেষে বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: