ছবি : সংগৃহীত
প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে সামরিক হামলায় ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরাকের প্রধানমন্ত্রী।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল-সুদানি ফোনালাপে জোর দিয়ে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সামরিক হামলার জন্য ব্যবহার করা না হয়। চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা অতিক্রম করতে দেখা যায়।
আরও পড়ুন : নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন
সংঘাতের শুরু থেকেই ইরাক পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এর পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































