Apan Desh | আপন দেশ

‘শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৪, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪৪, ৮ মার্চ ২০২৬

‘শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান’

ইরান শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (০৭ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে এ ভাষণ দিয়েছেন তিনি।

রোববার (০৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেয়া হবে।’

আরও পড়ুন : কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের সফল ড্রোন হামলা

মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়