Apan Desh | আপন দেশ

মার্কিন নাগরিকদের দ্রুত কাতার ছাড়ার নিদের্শ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৫, ৪ মার্চ ২০২৬

মার্কিন নাগরিকদের দ্রুত কাতার ছাড়ার নিদের্শ

কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহবান জানিয়েছে মার্কিন দূতাবাস। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে দূতাবাস জানায়, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি নিরাপদ থাকলে মার্কিন নাগরিকদের অবিলম্বে কাতার ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

দূতাবাস জানায়, বর্তমানে কাতারের আকাশসীমা ও সামুদ্রিক রুট বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত সালওয়া স্থলসীমান্ত এখনো চালু আছে।

আরও পড়ুন <<>> খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এ সতর্কবার্তা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ