ছবি : সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা। এই অবস্থায় সরকার পতনে স্থল অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ।
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরানজুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নেয়।
জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে।
রিপোর্টে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।
বুধবার (০৪ মার্চ) যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না। মার্কিন সরকারের অন্যান্য অংশও এতে জড়িত থাকতে পারে।’
এ ছাড়া হোয়াইট হাউজে দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে, এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তিনি বলেছেন, ‘আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে, প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে অনেক পার্টনার, মিত্র এবং নেতাদের সঙ্গে কথা বলেছেন।’
আরও পড়ুন : ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ক্যারোলিন লেভিট বলেন, ‘ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে, তা পুরোপুরি মিথ্যা এবং এমনটি লেখা উচিত নয়।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































