পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
ইরানে আজকের দিনটিই মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে হেগসেথ বলেন, এদিনই সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু লড়বে, সবচেয়ে বেশি হামলা হবে। একইসঙ্গে হেগসেথ জানান, যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে।
ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শুরু করা ‘অপারেশন এপিক ফিউরি’ একই লক্ষ্য নিয়ে চলবে বলে হেগসেথ উল্লেখ করেন।
আর এ লক্ষ্যগুলো হল ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং প্রতিরক্ষা শিল্পভিত্তি ধ্বংস করা। ইরানের নৌবাহিনীকে গুঁড়িয়ে দেয়া এবং তাদের পারমাণবিক অস্ত্র স্থায়ীভাবে নাকচ করে দেয়া।
আরও পড়ুন <<>> ইরানে শুরু হয়েছে ‘কালো বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগের মন্তব্যর প্রতিধ্বনি করে হেগসেথ বলেন, তারা অবিরামভাবে শত্রুপক্ষকে ধ্বংস করে যাচ্ছেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই তা করা হচ্ছে। এরপরও মঙ্গলবার আমরা আবারও হামলা চালাব। এটি হবে ইরানের ভেতরে আমাদের সবচেয়ে তীব্র হামলার দিন। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু লড়বে, সবচেয়ে বেশি হামলা হবে। গোয়েন্দা তথ্য হবে আরও সূক্ষ্ম এবং যে কোনও সময়ের চেয়ে আরও ভাল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































