Apan Desh | আপন দেশ

জিতে গেলেন ট্রাম্প, ইরানে যুদ্ধের পক্ষে মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৮, ৫ মার্চ ২০২৬

আপডেট: ০৮:৫৩, ৫ মার্চ ২০২৬

জিতে গেলেন ট্রাম্প, ইরানে যুদ্ধের পক্ষে মার্কিন সিনেট

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের লাগাম টানার চেষ্টায় বড় ধরনের ধাক্কা খেল বিরোধী পক্ষ। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং সামরিক পদক্ষেপের পক্ষে সমর্থন জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। ফলে আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং নতুন করে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা দ্বিপক্ষীয় প্রস্তাবটি বাতিল হয়ে গেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৫ মার্চ) এ প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেট এ। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র‍্যান্ড পল। আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান।

সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন ৫২ জন, আর প্রস্তাবটির পক্ষে ছিলেন ৪৭ জন। ‘ওয়ার পাওয়ার্স রেজুলেশন’ বা যুদ্ধ ক্ষমতা সংশ্লিষ্ট এ প্রস্তাবটি পাস হতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এটি আর কার্যকর হচ্ছে না।

প্রস্তাবটি পাস হলে: কংগ্রেসের বিশেষ অনুমোদন ছাড়া ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো এবং প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ সীমিত হয়ে যেত।

আরও পড়ুন<<>>মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০

এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদ এ। আগামীকাল সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।

ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের বলেছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে যেতে পারেন।

এর আগেও মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্টের যুদ্ধকালীন ক্ষমতা হ্রাসের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা বারবার ব্যর্থ হয়েছে। এবারের ভোটেও রিপাবলিকান নিয়ন্ত্রিত বা ট্রাম্পপন্থীদের শক্ত অবস্থানের কারণে প্রস্তাবটি আলোর মুখ দেখল না। বিশ্লেষকদের মতে, এই ভোটের ফলাফল ইরানে চলমান আকাশপথের অভিযানে ট্রাম্প প্রশাসনকে আরও শক্তিশালী আইনি ও রাজনৈতিক অবস্থান প্রদান করল।

সূত্র: আল-জাজিরা ও রয়টার্স

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু