Apan Desh | আপন দেশ

অধিকার

ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন, জায়গা পেলেন যারা

ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন, জায়গা পেলেন যারা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২ ৮জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ অনেকে রয়েছেন।

১১:২১ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

একীভূত হচ্ছে না এনসিপি-গণঅধিকার পরিষদ

একীভূত হচ্ছে না এনসিপি-গণঅধিকার পরিষদ

একীভূত হওয়ার প্রক্রিয়া থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। দুই দলের এক হওয়ার উদ্যোগ থেমে গেছে জটিল প্রক্রিয়ার কারণে। এনসিপি নেতারা বলছেন, এখন নাম পরিবর্তন করে নতুন নিবন্ধন নেয়া সম্ভব নয়। তাই আপাতত দুই দলই আলাদা পথে হাঁটছে। তবে এ ব্যর্থতার জন্য গণঅধিকার পরিষদ দায় দিচ্ছে এনসিপিকে। সম্প্রতি একীভূত হওয়ার আলোচনা চলছিল দুই তরুণনির্ভর দলের মধ্যে। এমনকি কয়েক দফা বৈঠকও হয়। সিদ্ধান্ত ছিল—নতুন দলের নাম থাকবে ‘এনসিপি’। কিন্তু কিছুদিনের মধ্যেই থেমে যায় উদ্যোগটি। এনসিপি নেতারা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় নতুন নিবন্ধন নেয়া কঠিন হয়ে পড়েছে। এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, এখন নাম পরিবর্তন করে নতুন নিবন্ধন নেয়া সম্ভব নয়। দুটো দলই নিবন্ধিত। তাই কে ছাড় দেবে সেটাই মূল প্রশ্ন। অন্যদিকে এনসিপির যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন বলেন, দুই দলেরই তৃণমূল পর্যায়ে সংগঠন আছে। এখন একীভূত হওয়া জটিল। সামনে নির্বাচন, তাই আলাদা আলাদাভাবেই সক্রিয় থাকতে হবে।

০৫:১৭ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

‘নুরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না’

‘নুরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না। এ মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়।

০৮:০০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement