Apan Desh | আপন দেশ

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩৭, ৩১ আগস্ট ২০২৬

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: আপন দেশ

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) উপজেলা যুবঅধিকার পরিষদের আয়োজনে বিকেল ৪টায় স্থানীয় পৌরমঞ্চে এক আলোচনা সভা হয়।

উপজেলা যুবঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. রাসেল প্যাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া। 

আরও পড়ুন<<>>ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশ্রাফুজ্জামান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, যুব অধিকার নেতা আবুল হোসেন প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়