ছবি: আপন দেশ
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে হয়েছে র্যালি ও আলোচনা সভা ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে ডিসি অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেদায়েতুল ইসলাম, ক্রাইম অ্যান্ড অপস শাখার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীর। শিক্ষাবিদ মাজহারুল মান্নান, প্রেসক্লাব গাইবান্ধার (মূলধারা) সভাপতি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর, জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
এ ছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা গেলে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি অপতথ্য প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































