Apan Desh | আপন দেশ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৮, ২৭ ডিসেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।’

এদিক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিতে অনুমোদন দিয়েছে গণ অধিকার পরিষদ। দলীয় সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ কথা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতনের জন্য বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ পতন-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সে জন্য আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে একসঙ্গে জাতীয় সরকার গঠন করব।’

আরও পড়ুন : নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের সময় জানা গেল

তিনি আরও বলেন, ‘যেহেতু আন্দোলন বিএনপির নেতৃত্বে ও তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে, আমরা আগামী দিনেও একসঙ্গে থাকতে চাই। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজেদের প্রতীকের মাধ্যমে। তবে স্বাভাবিকভাবে সব এলাকায় সব মার্কা নিয়ে জয়লাভ করা সম্ভব না।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু