Apan Desh | আপন দেশ

বিজয় আমাদের হয়ে গেছে: নুর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৪, ১২ জানুয়ারি ২০২৬

বিজয় আমাদের হয়ে গেছে: নুর

আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থাকতে চাই। বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ। 

সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে এক ওরস মাহফিলে পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।

ওরসে গিয়ে তিনি বলেন, আমি যেমন ওয়াজ মাহফিলে গিয়েছি, তেমনি ওরস মাহফিলে এসেছি। বিভিন্ন জায়গায় যাই, এটাই আমাদের দেশের বৈচিত্র্য। এখানে বাউলসহ বিভিন্ন ধরনের সংঘ ও সংগঠন আছে। প্রত্যেক মানুষ ও কমিউনিটির স্বাধীনতা আছে কথা বলার, অনুষ্ঠান করার।

এ সময় তিনি বলেন, কাউকে বাধা দেয়া বা গায়ের জোরে কারও ওপরে হামলা করা, কারও অনুষ্ঠান ভঙ্গুর করার ঔদ্ধত্য আমরা দেখাব না। এতে সমাজ বিশৃঙ্খ হবে, নৈরাজ্য বাড়বে। আমার এখানে আসার মূল কারণ এটাই। আপনাদের প্রতি সংহতি ও সমবেদনা জানানো। আপনাদের পাশে থাকব দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে।

তিনি বলেন, দশমিনা-গলাচিপা অঞ্চলে হিন্দু কম। তারা একটু নিরিবিলি থাকে, ব্যবসা-বাণিজ্য করে। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের পরে আমরা দেখেছি তাদের ব্যবসা-বাণিজ্যে হামলা করা হয়েছে।  ঘরবাড়িতে হামলা হয়েছে। এলাকায় থাকতে পারে না। ৫ আগস্টের পর গলাচিপায় হিন্দু ব্যবসায়ীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছি। তাদের বলেছিলাম যে, ধর্মীয় পরিচয়ের কারণে বা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক আক্রান্ত হলে আমাকে জানাবেন। ব্যবসা-বাণিজ্য করতে গেলে এক পয়সা চাঁদা কাউকে দিতে হবে না।

তিনি আরও বলেন, আমরা আগামীতে গলাচিপা দশমিনাকে একটি রোল মডেল করতে চাই। রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে রোল মডেল। রোল মডেলটা হচ্ছে এ রকম- একটি অনুষ্ঠান হবে সেখানে বিএনপির লোক আসবে, গণপরিষদের লোক আসবে, আওয়ামী লীগের লোক আসবে, জামায়াতের লোক আসবে। যে যে দলই করুক সর্বজনীন সামাজিক অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হবে, কুশল বিনিময় হবে। রাজনৈতিক মতের কারণে কারও উপরে কোনো হামলা করবে না, কোনো মামলা করবে না, জুলুম করবে না। এ ধরনের ন্যায় ও ইনসাফের সমাজ আমরা কায়েম করতে চাই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু