Apan Desh | আপন দেশ

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় তারেক রহমান ফোন করেন। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নকের সঙ্গে কথা বলেন। তারেক রহমান ডাকসুর সাবেক ভিপি নুরের স্বাস্থ্যের অবস্থা জানতে চান। তিনি তার চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেন।

এ বিষয়টি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক রহমান সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন নুরকে ফোন করেছিলেন।

তাদের মধ্যে কথোপকথন হয়। তারেক রহমান নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। বর্তমানে নুরুল হক নুর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement