Apan Desh | আপন দেশ

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ২ মার্চ ২০২৬

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

ছবি: সংগৃহীত

চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম নির্ধারণ করা হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসের দামই অপরিবর্তিত রয়েছে। সোমবার (০২ মার্চ) এ সংক্রান্ত ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, ঘোষিত নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্য সমন্বয়ের সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন <<>> সাতসকালে স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর

অন্যদিকে, মার্চ মাসে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৩ পয়সা কম। গত ২৩ ফেব্রুয়ারির সমন্বয়ে অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়