Apan Desh | আপন দেশ

গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৪, ৫ জুলাই ২০২৬

গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

ছবি : আপন দেশ

গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। 

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার (০৪ জুন) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।

আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন : সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি

পাশাপাশি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়