Apan Desh | আপন দেশ

মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৫, ৭ মে ২০২৬

আপডেট: ১৩:০২, ৭ মে ২০২৬

মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ছবি: আপন দেশ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টেয়ার্টের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদের নেতারা। বৃহস্পতিবার (০৭ মে) গুলশানের মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টেয়ার্টের নেতৃত্বে ৩ সদস্যদের প্রতিনিধি দল এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন (ভারপ্রাপ্ত), মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও বিন ইয়ামিন মোল্লা অংশ নেন। 

আরও পড়ুন<<>>কবে দেশে ফিরবেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী

নির্বাচন পরবর্তী বাংলাদেশ-আমেরিকার মধ্যকার সম্পর্ক, জুলাই সনদ ও গণভোট, মানবাধিকার, সুশাসন, নারীর ক্ষমতায়ন, সাম্প্রতিক বানিজ্য চুক্তি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় অবস্থান ব্যাক্ত করা হয়। আমেরিকার সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে ন্যায্যতা ও ভারসাম্যকে প্রাধান্য দেয়ার বিষয়ে আলোচনা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement