ছবি: আপন দেশ
কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালার লক্ষ্য ধর্মীয় নেতাদের নিয়ে গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা।
কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে ইউনিসেফের অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১৭ থেকে ১৯ মে মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন<<>>আত্মীয়ের বাসা থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা শাহাদাত শাহরিয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সবুজ পাড়া জামে মসজিদের ইমাম শফিউল আলম, পাইকার ভিটা জামে মসজিদের ইমাম আব্দুল কাইয়ুম ও বৈরাগীর বাজার জামে মসজিদের ইমাম নাজমুল হাসান প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর সাগর ইসলাম, রোকন উদ দৌলা, নাজমুল হাসান। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































