ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়েছে। এ অবস্থায় জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি।
এতে জামায়াত জোটে থাকা শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
তারেক মুন্সী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশনা পেয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়া এবং তার পক্ষে কাজ করার। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাক মার্কার পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।
আরও পড়ুন : রাজধানীতে বিএনপির নির্বাচনী সমাবেশ কবে, জানালেন রিজভী
এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































