Apan Desh | আপন দেশ

নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৪, ১৪ নভেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর

প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ।

তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল। যেটি জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকাংশে কেটেছে।

এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা বলেও মন্তব্য করেন নুরুল হক নুর।

নুর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু