Apan Desh | আপন দেশ

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৩, ২৬ অক্টোবর ২০২৬

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

ছবি: আপন দেশ

পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলটির  স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহবায়ক হাফিজুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম। 

আরও পড়ুন<<>>জয়পুরহাটে কোটি টাকা মূল্যের মূর্তিসহ আটক ১

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক মো. সাহেব মাস্টার, মো. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা আমাদের দলের প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমাদের দলে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী নেই। এ কারণে এলাকার মানুষ শান্তিতে আছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়