Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি

বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচাতে পারবে তো বাংলাদেশ

বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচাতে পারবে তো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে বল করতে নামে বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা। যার ফলে দলীয় ফিফটির আগেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে অজিরা। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

০৪:১৭ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

মে-জুনে পাকিস্তান ও বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবেই এ সফরে নেই দলের তিন সিনিয়র পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। তিন দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তিন স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অলিভার পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে রয়েছেন পেকে। আর বাংলাদেশ সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্কট এবং টি-টোয়েন্টি দলে আছেন ডেভিস।

০৯:৪০ এএম, ১১ মে ২০২৬ সোমবার

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

মিরপুরে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান। শুরুতে দ্রুত উইকেট হারালেও বেভন জ্যাকবস একাই সামলে নেন দলকে। শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে কিউইরা। ফলে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো সমতায়। এ ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে জ্বলে ওঠেন শরিফুল ইসলাম। ওভারের শুরুতেই তার নিখুঁত লাইন-লেংথে বিপাকে পড়েন ওপেনার কাটেন ক্লার্ক। অফ স্টাম্পের বাইরে থাকা বল খেলতে গিয়ে ব্যাটের কানা লাগিয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন তিনি। ২ বলে ১ রান করে ফেরেন এ ব্যাটার।

০৭:৩৩ পিএম, ২ মে ২০২৬ শনিবার

আক্রমণই সেরা প্রতিরক্ষা: তাওহীদ হৃদয়

আক্রমণই সেরা প্রতিরক্ষা: তাওহীদ হৃদয়

নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন তাওহীদ হৃদয়। কিউই দুই অভিষিক্ত বোলার নাথান স্মিথ ও ম্যাথু ফিশারকে নিয়ে যেন ছেলেখেলায় মেতে উঠেছিলেন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ১২ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয়। ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে তাওহীদ জানান, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল তার। তার মতে, আক্রমণই সেরা প্রতিরক্ষা। নবম ওভারে দলীয় ৬৬ রানে লিটন আউট হওয়ার পর ক্রিজে নামেন তাওহীদ। শুরুতে কয়েকটি বল দেখে নেয়ার পরই গিয়ার বদলে দেন তিনি এবং দ্রুত রান তুলতে থাকেন।

০৮:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

রেকর্ড গড়া রান তাড়ায় দারুণ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। রান তাড়ায় ম্যাচের নায়ক ছিলেন তাওহিদ হৃদয়। তার অপরাজিত অর্ধশতকে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। এ জয়ে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। এবার ১৮৩ রানের লক্ষ্য ছুঁয়ে সে রে কর্ডও ভেঙে দিল তারা। কিউইদের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম জয়, যার মধ্যে চারটিই এসেছে রান তাড়া করে।

০৬:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

‘বর্তমান পারফরম্যান্সে আমি দলে সুযোগ পাওয়ার যোগ্য নই’

‘বর্তমান পারফরম্যান্সে আমি দলে সুযোগ পাওয়ার যোগ্য নই’

বর্তমানে আমার যে পারফরম্যান্স তাতে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য আমি নই বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ৭ ম্যাচে রিজওয়ানের সংগ্রহ মাত্র ১০৭ রান। ওপেনার হিসেবে দলের প্রত্যাশা অনুযায়ী রান করতে পারছেন না। শনিবার (১৮ এপ্রিল) রিজওয়ানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা বলেছেন আগামী বছরের বিশ্বকাপের জন্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেবেন অথবা প্রয়োজন হলে পুরোপুরি ছেড়ে দেবেন। আপনিও কি মনে করেন যে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে এবং এখন তরুণদের সুযোগ দেয়া উচিত?

০৫:১৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ