Apan Desh | আপন দেশ

সেসব দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা রিশাদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

সেসব দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা রিশাদের

রিশাদ হোসেন

সাকিব আল হাসানের অবর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক এখন রিশাদ হোসেন। সম্প্রতি হোবার্ট হারিকেন্সের জার্সিতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ মাতিয়ে দেশে ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতে। কিন্তু আইসিসির অন্যায্য আচরণে বঞ্চিত হয়েছে টাইগাররা। তাই ঘরের মাঠে বিকল্প টুর্নামেন্ট খেলছেন লাল সবুজের প্রতিনিধিরা। বল হাতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন রিশাদ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে ধূমকেতুর হয়ে দুরন্তের বিপক্ষে প্রথম ম্যাচে রিশাদ দারুণ বোলিং করেছেন। ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রিশাদ জানান, একাদশে যখন নিয়মিত ছিলেন না তখনকার সময়ই তার জীবনের সেরা সময়। ওই সময় সুযোগ না পাওয়ার কারণেই নিজেকে নিয়ে কাজ করেছেন। 

আরও পড়ুন<<>>৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলে মোস্তাফিজ

লাল সবুজের এ তারকা স্পিনার বলেন, ‘যখন খেলতে পারতাম না, ওটা আমার জন্য শিক্ষা ছিল। ওই সময় আমি নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি। ওটাই আমার জন্য সেরা সময় ছিল, নিজেকে গড়ে তুলতে পেরেছি।

বিগ ব্যাশে হোবার্টের নিয়মিত একাদশের সদস্য ছিলেন রিশাদ। ফলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে পুরো একটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা হয়েছে তার। বাংলাদেশের সঙ্গে তুলনা করে এ স্পিন তারকা বলেন, এগুলো সবাই জানে– ওদের সবই ভিন্ন লেভেলের। সেসব চিন্তা করলে আমাদের এত কিছু নেই। খেলার যে পরিবেশ, এটা ওদের চেয়ে আমাদের আরও উন্নত করা সম্ভব। আপাতত এতটুকুই, হোটেল থেকে শুরু করে সব কিছু। বলা কঠিন, একেক দলের একেক পরিবেশ। বাংলাদেশও খারাপ না।

রিশাদ আরও বলেন, দুই কন্ডিশন ভিন্ন– বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। সবমিলিয়ে পরিবেশ থেকে শুরু করে খেলার মান সবই ভিন্ন পর্যায়ের। আমার মনে হয় এর চেয়ে বড় লেভেল আর নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়