Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের দায়িত্বে যারা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ৬ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের দায়িত্বে যারা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং আলেক্স ওয়ার্ফ।

রোববার (০৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৭:৩০টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে পরাজিত করেছে। আর নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

রিচার্ড ইলিংওয়ার্থ এবং আলেক্স ওয়ার্ফ দুজনই ইংল্যান্ডের। তারা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন। ইলিংওয়ার্থ গত টি-২০ বিশ্বকাপের ফাইনালেও অনফিল্ড দায়িত্বে ছিলেন, তখন তার সঙ্গী ছিলেন ক্রিস গ্যাফানি। আইসিসি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবারও তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পরিচালনা করেছেন।

আরও পড়ুন <<>> ফের অ্যাডহক কমিটি নাকি সরাসরি নির্বাচন!

আলেক্স ওয়ার্ফ গত বছর আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হয়েছেন। ২০২২ সালে তিনি নারী ওয়ানডে বিশ্বকাপে কাজ করেছেন এবং ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন।

তৃতীয় বা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকার। চতুর্থ আম্পায়ার আছেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়