Apan Desh | আপন দেশ

ক্রিকেট খেলতে বেনজিয়াম যাচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক,আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৮, ১০ মার্চ ২০২৬

ক্রিকেট খেলতে বেনজিয়াম যাচ্ছেন সাকিব

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ। বেলজিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টুর্নামেন্টের প্রথম মৌসুমের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে রয়্যাল ব্রাসেলস।

এ লিগে সাকিব ছাড়াও থাকবেন আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন তারকা ক্রিকেটার। সরাসরি চুক্তিতে ইতোমধ্যে দল পেয়েছেন রসি ফন ডার ডুসেন ও আন্দ্রে রাসেল।

আরও পড়ুন <<>> পাকিস্তান সিরিজের আগে পিচ নিয়ে কোচদের সন্তুষ্টি 

আগামী ৬ জুন শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুন। সব ম্যাচ আয়োজন করা হবে ব্রাসেলস শহরে। প্রথম আসরে অংশ নেবে মোট ছয়টি দল। এগুলো বেলজিয়ামের বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব করবে। শহরগুলো হলো— ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ এবং ব্রুগেস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়