Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

ক্রীড়া ডেস্ক,আপন দেশ

প্রকাশিত: ২৩:৩২, ১৪ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিরাপত্তাজনিত শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড। তবে দলটি গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে শিরোপা জিতে ভারত পেয়েছে ২৪ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকা। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৬৯৭ টাকা।

সেমিফাইনালের আগে কোনো ম্যাচ না হারায় দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকা। সেমিফাইনালের আগে একটি ম্যাচ হেরে ইংল্যান্ড পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা।

গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র পেয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা করে। ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ১৭৯ টাকা। পাকিস্তান পেয়েছে ৪ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৫২ টাকা। শ্রীলঙ্কা পেয়েছে ৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৭৬১ টাকা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা জিম্বাবুয়ে পেয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৯৯৮ টাকা।

আরও পড়ুন <<>> স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ নিয়ে যা জানা গেল

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলা স্কটল্যান্ড পেয়েছে ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ২২০ টাকা। আয়ারল্যান্ড পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ইতালি, নেপাল, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত পেয়েছে ২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৫১৪ টাকা করে। সবচেয়ে কম পুরস্কার পেয়েছে কানাডা, নামিবিয়া ও ওমান। এ তিন দল পেয়েছে ২ কোটি ৭ লাখ টাকা করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়