ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পাননি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের মৌসুমে তাকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া দল পাননি নাহিদ রানা। নিলামে নাহিদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। গত বছর পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন তিনি। অন্যদিকে, সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি।
তবে দল পেয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে কিনে নিয়েছে রাওয়ালপিন্ডি। নিলামে বাংলাদেশি এ স্পিনারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত বছর লাহোরের হয়ে খেলেছিলেন তিনি।
পিএসএলের ঐতিহাসিক এ নিলামে নিবন্ধন করেছেন ৮৭৯ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার। তাদেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে – প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং এমার্জিং।
আরও পড়ুন <<>> এশিয়া কাপ খেলতে ব্যাংককে টাইগ্রেসরা
আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের এ পাঁচ ক্যাটাগরি থেকে বেছে নিয়ে দল গঠন করবে। যেখানে একটি দলের সর্বোচ্চ বাজেট সীমা ১.৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
পিএসএলের স্কোয়াড সাইজ ন্যূনতম ১৬ এবং সর্বাধিক ২০ জন খেলোয়াড়। ১৬ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৫ জন বিদেশি নেয়া যাবে। ১৭–১৮ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ছয় জন বিদেশি এবং ১৯–২০ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৬ জন বিদেশি নেয়া যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































