Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি অলরাউন্ডা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাইম আইয়ুব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি অলরাউন্ডা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাইম আইয়ুব

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার ক্যাটাগরিতে এক নম্বরে ওঠে এসেছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। তিনি সিকান্দার রাজাকে ছাড়িয়ে এ আসন দখল করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসি হালনাগাদ র‌্যাঙ্কিং অনুযায়ী তার রেটিং পয়েন্ট ২৯০, রাজা এক পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে।

অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচে ১৭০ স্ট্রাইকরেটে ১১৯ রান করা সাইম বল হাতে নিয়েছেন ৩ উইকেট। একই সিরিজে বল হাতে ৭ উইকেট নেয়া মোহাম্মদ নাওয়াজ এক ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন, ব্যাট হাতে করেছিলেন ২৯ রান। আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ভারতের বরুন চক্রবর্তীর অবস্থান আগের মতো শীর্ষে।

আরও পড়ুন <<>> পিএসএলের সম্প্রচার স্বত্ব ভারতে বিক্রি করছে না পিসিবি

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের আদিল রশিদ ৬ থেকে ৪ নম্বরে উন্নতি করেছেন। নাওয়াজ ৮ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন, বর্তমানে তিনি ৭ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রায়ান রিকেলটন (৪১), ইশান কিশান (৩২), শিমরন হেটমায়ার (৭১) ও শেরফান রাদারফোর্ড (৭৭)। অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ৯৩ রান করা ক্যামেরন গ্রিন ১৪, ১২০ রান করা সালমান আলী ২৯, এবং সাইম আইয়ুব ২৮ ধাপ উন্নতি করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়