বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে চলমান অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ক্রীড়া সাংবাদিক ও ফটোজার্নালিস্টরা ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছেন।
বিসিবিতে সাম্প্রতিক সময়ে পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে নানা বিতর্ক চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবি নতুন বিতর্কের ঝড় তুলেছে। ভাইরাল ছবিতে দেখা গেছে, বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল ইসলামের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা খালেদ মাসুদ পাইলটের ভঙ্গি ছবিতে বোর্ডের ভেতরের অস্বস্তিকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন <<>> আইসিসির সঙ্গে বিসিবি-পিসিবির বৈঠক, সুখবর আসছে
ছবিটি প্রকাশ্যে আসার পর বিসিবির অন্দরমহলে বড় কোনো মতবিরোধ তৈরি হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। বিসিবি ছবিটি তোলার দায়ে সংশ্লিষ্ট ফটোসাংবাদিককে কড়া ভাষায় সতর্ক করেছে।
এর প্রতিবাদে ক্রিকেট কাভার করা সাংবাদিক ও ফটোজার্নালিস্টরা বিসিবিকে আল্টিমেটাম দিয়েছেন। তারা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার মধ্যে বিসিবি দুঃখপ্রকাশ না করলে ফাইনাল ম্যাচ বয়কট করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































