Apan Desh | আপন দেশ

স্পিকার

মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার

মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার

বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকেই জার্মান সরকার বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ইউরোপের বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানি বলেও তিনি উল্লেখ করেন।

০৯:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, শুক্রবার থাই এয়ারওয়েজে ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাঙ্কক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে।

০৮:২৩ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ

ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ

এমপিদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক এমপির উত্থাপিত এ দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কটাক্ষমূলক মন্তব্য করলে সংসদে উত্তেজনা দেখা দেয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পার্থর বক্তব্যকে সংশ্লিষ্ট সদস্যের জন্য ‘অসম্মানজনক’ হতে পারে বলে মন্তব্য করেন। একই সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ সদস্যদের মানসিকতা পরিবর্তনের আহবান জানান।

০৬:২৫ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার

এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার

আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এ বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির হালহকিকত ও দিকনির্দেশনা এ বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে জাতিকে একটি যুগোপযোগী বাজেট উপহার দেবে, যাতে করে জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য নেমে আসবে।  মঙ্গলবার (২৬ মে) বিকেলে ৫ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। স্পিকার আমরা আশা করে বলেন, সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে, তাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। বাজেটে উন্নয়নকাজ আরও ত্বরান্বিত করা হবে। বাজেট অধিবেশনের পর অর্থনীতির মূল চিত্র জনগণের সামনে আসবে। বাইরের বিনিয়োগকারীরাও বাংলাদেশ বিনিয়োগ করতে আসবেন। 

০৮:৩৯ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

‘জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও স্থিতিশীলতা আনতে পারে না’

‘জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও স্থিতিশীলতা আনতে পারে না’

একটি জাতির নিরাপত্তা নির্ভর করে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপর। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ শীর্ষক সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে। অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।

০৬:০৬ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার

সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার

দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহবান জানিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে।

০৮:১৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement