Apan Desh | আপন দেশ

দক্ষ জনশক্তি গড়ে ওঠলে দেশের উন্নয়ন হবে: ডেপুটি স্পিকার

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৩, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ২১:০৭, ১৮ জুলাই ২০২৬

দক্ষ জনশক্তি গড়ে ওঠলে দেশের উন্নয়ন হবে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভীষণ হচ্ছে আমাকে একটা দক্ষ জাতি দেন আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব। দক্ষ জনশক্তিই উন্নয়নের প্রধান হাতিয়ার। এ মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

ডেপুটি স্পিকার বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সাধিত হবে যখন আমরা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। আর সে দক্ষতা অর্জনের সারথী হিসেবে কাজ করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। 

আরও পড়ুন<<>>ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা কৃষি ঋণের সুবিধা পাবেন: প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দেবে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি। এর অন্যতম লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়