হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি
সরকারি সফরে ইসলামাবাদ গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফরে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
সংসদ সচিবালয় জানায়, স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন এমপি নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
সফর শেষে আগামী ২৯ নভেম্বর সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































