ছবি : সংগৃহীত
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।
এমন সরকার হলে পালাক্রমে দায়িত্ব নেয়ার চুক্তিতে আইজেনকোটের পর দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন নেতানিয়াহু।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন।
আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সময়সীমা রয়েছে, প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
আরও পড়ুন <> সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক আটক
এদিকে আইজেনকোটের দল ইয়াশার বামপন্থী ডেমোক্র্যাটস ও ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোট চুক্তি করেছে। এতে সরকার গঠনের সম্ভাবনা বাড়ছে বলে মনে করা হচ্ছে।
আইজেনকোট জানিয়েছেন, নেতানিয়াহুর দল লিকুদ আলোচনায় অনীহা দেখিয়েছে। তবে তিনি মূল নীতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন।
ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা! সূত্র: রয়টার্স
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































