Apan Desh | আপন দেশ

মার্কেট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৫, ২৯ নভেম্বর ২০২৬

মার্কেট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

ফাইল ছবি

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এছাড়া বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে হয়। এ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেয়া হবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

বৈঠকে সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও সমিতির দাবি, এর বেশিরভাগই বিদ্যুৎ বিভ্রাট। তাদের হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানালে মন্ত্রী আশ্বাস দেন।

আরও পড়ুন <<>> গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা: প্রতিমন্ত্রী

প্রিপেইড মিটার নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেয়া হয়। এমনকি মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ অবস্থায় মোবাইলফোনে রিচার্জের মতো গ্রাহক যত টাকা মিটারে রিচার্জ করবেন, মিটারে যেন সে পরিমাণ অর্থই প্রদর্শিত হয়-এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়েরও প্রস্তাব করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ফলে এখন থেকে রিচার্জ করা সম্পূর্ণ অর্থ মিটারে প্রদর্শিত হবে।

এছাড়া বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে শত শত গ্রাহককে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কেট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা: প্রতিমন্ত্রী শাহজালালে অবতরণের সময় বিমানে আগুন জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক আটক ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার রিয়ালকে মাটিতে নামাল আলাভেস ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয় ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বীকে ঐক্যের প্রস্তাব নেতানিয়াহুর