ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা জানান।
অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান জামায়াতে ইসলামীর এমপি শফিকুল ইসলাম মাসুদ।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। তিনি সুস্থ হলেই এখানে (সংসদে) আসবেন।
শফিকুল ইসলাম মাসুদ আরও জানতে চেয়েছিলেন, শরিফ ওসমান হাদী হত্যার বিচারককে কেন্দ্র করে (মির্জা আব্বাসকে নিয়ে) যে গুজব আছে, সেটি সম্পর্কে জানা প্রয়োজন।
আরও পড়ুন <<>> রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন
এ প্রসঙ্গে গুজব বা আদালতে চলমান মামলা সংক্রান্ত বিষয়ে সংসদ সময় নষ্ট করতে পারে না উল্লেখ করে স্পিকার বলেন, কোনো সদস্যের সদস্যপদ পদচ্যুত হলে তা যথাসময়ে সংসদকে জানানো হবে।
গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আফরোজা আব্বাস সেদিন বলেছিলেন, মির্জা আব্বাস অনেকটাই ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন তাকে থেরাপি দেয়া হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































